‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত আর নেই
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিট : )
স্বাগত দে। ছবি: সংগৃহীত

স্বাগত দে। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভারতের বাংলা লোকসংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে আর নেই। তার মৃত্যুতে বাংলা লোকগানের অঙ্গনে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা।গায়কের পরিবার জানায়, সোমবার (৩ আগস্ট) তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।স্বাগত দে তার সুরেলা কণ্ঠে গাওয়া অসংখ্য লোকগানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। বিশেষ করে ‘সোনা বন্ধু রে’ এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’ গান দুটি আজও বাংলা লোকসংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। তাঁর কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও নতুনভাবে পরিচিতি পেয়েছিল।

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা জানাতে শুরু করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং অসংখ্য ভক্ত। গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি। অন্যদিকে, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।এছাড়াও, লোকসংগীতশিল্পী দেব চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি। শিল্পীর প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শোক প্রকাশ করছেন।সূত্র: হিন্দুস্তান টাইমস

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩, ২২ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝