মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন নোরা ফাতেহি 
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:৫৭ এএম  (ভিজিট : )
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অবশেষে মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও নোরা স্পষ্ট জানিয়েছেন, বোনো তার কেবলই একজন ‘খুব ভালো বন্ধু’।

সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নোরা ফাতেহির কাছে বোনোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে বলেন, হ্যাঁ, ও আমার বন্ধু। একই সঙ্গে তিনি বোনোর প্রশংসা করে বলেন, সে অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের সেরা গোলকিপারদের একজন। নোরা আরও জোর দিয়ে জানান, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।

সাক্ষাৎকারে বোনোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে নোরাকে কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানের এক সহ-সঞ্চালক মন্তব্য করেন, নোরা ও বোনোকে একসঙ্গে দারুণ মানাবে। মন্তব্যটি শুনে নোরা কিছুটা বিব্রত হলেও তিনি জানান, দীর্ঘদিন ধরেই বোনোকে চেনেন এবং কয়েক মাস আগে তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়েছে।মরক্কোর কাসাব্লাংকায় তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশের পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এতদিন নোরা বা বোনো কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

বর্তমানে ইয়াসিন বোনো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় দলের গোলকিপার হিসেবে খেলছেন। পেনাল্টি ঠেকানোর দক্ষতার জন্য বিশ্ব ফুটবলে তিনি ব্যাপক প্রশংসিত।এদিকে, সাম্প্রতিক সময়ে মরক্কোর গণমাধ্যমে বোনোর ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে তার দূরত্ব ও বিচ্ছেদের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ২০১৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে এক পুত্রসন্তান রয়েছে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩, ২১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝