কেন্দুয়া-আটপাড়ায় জাতীয় নির্বাচনে কেন্দ্রে সর্ব্বোচ্চ ভোট অর্জনকারীদের এমপি হিলালীর পুরস্কার প্রদান
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া আসনে গত জাতীয় নির্বাচনে বেশী ভোট আর্জনকারীদের পুরস্কৃত করার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) নির্বাচনী এলাকা নেত্রকোনা-৩ আটপাড়া-এর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সর্বোচ্চ ভোট অর্জনকারী নেতাকর্মীদের সম্মাননা প্রদান করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।তিনি ইউনিয়ন পর্যায়ের বিজয়ীদের হাতে ৪৩" ইঞ্চি স্মার্ট টিভি এবং ওয়ার্ড পর্যায়ের বিজয়ীদের হাতে ৩২"ইঞ্চি স্মার্ট টিভি তুলে দেন।
এ উপলক্ষে তিনি শনিবার আটপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই সম্মাননা প্রদান কর্মসূচি সম্পন্ন করেন।এসময় তিনি নেতা কর্মিদের উদ্দেশ্যে বলেন, এই স্বীকৃতি শুধু পুরস্কার নয়, বরং দলের প্রতি নিষ্ঠা, পরিশ্রম ও মানুষের আস্থা অর্জনের এক অনুপ্রেরণা। আমি আমার কথা রখতে পেরে আনন্দিত। তিনি আরও বলেন,আপনাদের ভালোবাসা, ত্যাগ ও নিরলস পরিশ্রমই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আগামীতেও জনগণের পাশে থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করে যাব।এর আগে তিনি কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেততাদের হাতেও অনুরূপ পুরস্কার তুলে দিয়েছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩, ১১ সফর ১৪৪৭