রোনালদোর দেশে জেমসের সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৫৭ এএম  (ভিজিট : )
জেমস ও জায়েদ খান : ছবি সংগৃহীত

জেমস ও জায়েদ খান : ছবি সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ এক সংগীত অনুষ্ঠান। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা লাইভ’ কনসার্টে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগর বাউলখ্যাত মাহফুজ এনাম জেমস। একই অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খানও।ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবারই প্রথমবারের মতো মঞ্চে উঠতে যাচ্ছেন জায়েদ খান। এ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।একটি গণমাধ্যমকে জায়েদ খান বলেন, প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুব উত্তেজিত। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। ভাবতেই ভালো লাগছে।লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

কনসার্টটির আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের প্রত্যাশা, জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন। পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি ও পারফরম্যান্স আয়োজনটিতে ভিন্ন মাত্রা যোগ করবে।ইতোমধ্যে লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজনগুলোর একটি।আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এখন পর্যন্ত অন্যতম বড় বাংলা সংগীত আয়োজন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩, ৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝