প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : )
শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা
সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিরছা গ্রামের ২৬ শতাংশ ভূমির কাতে ১৬.৫০ শতাংশ ভূমি একই এলাকার বাসিন্দা নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ২০২৪ সালের আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন পেশীশক্তির দাপট দেখিয়ে জোর পূর্বক ভূমিটি দখল নেওয়ার চেষ্টা চালায় এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে অসহায় আয়নল হক কে হয়রানি পাশাপাশি হুমকি দিয়ে আসছিলো। শেরপুর সদর উপজেলার ৫ নং ধলা ইউনিয়নের বাসিন্দা অসহায় আয়নল হক বিএনপি করার কারণে আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও তার ছেলে, মো. সোহাগ মিয়া, মো. সুজন মিয়া ভূমিটি জোর করে দখল নেওয়ার চেষ্টা চালায়। ৫ আগষ্ট এর পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ক্ষমতা বদলের পর কিছুদিন রুস্তম আলী গং রা আত্নগোপনে থাকলেও বর্তমানে আবারও মাথা চারা দিয়ে উঠে ওই ১৬.৫০ শতাংশ ভূমি এখনো দখলের চেষ্টা চালাচ্ছে। এবিষয়ে এলাকায় দফায় দফায় শালিস দরবার হলেও আওয়ামী লীগের সময় থাকাকালীন পেশীশক্তি ধর রুস্তম আলী সাথে কেউ পেরে উঠতে পারেনি।
বর্তমানে বিএনপি সরকার গঠন করার পর ভুক্তভোগী আয়নল হক বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেধলা ইউনিয়ন ও এর আশপাশে এলাকায় বসবাসরত বিএনপি সকল নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পেশীশক্তির দাপট দেখিয়ে ভূমি দখল এই ছিলো আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও তার ছেলেদের একমাত্র ব্যবসা।এব্যাপারে ৫ নং ধলা ইউনিয়ন এর বাসিন্দা এবং শেরপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য লোকমান হোসেন সাগর বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের আমল থেকেই আয়নল হক কে হয়রানি করে আসছে বর্তমানেও হয়রানি করার চেষ্টা করছে।আওয়ামী লীগ নেতা রুস্তম আলীসহ তার ছেলেদের আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।এবিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুস্তম আলী সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭