কুষ্টিয়ায় দুইজনকে কুপিয়ে হত্যা
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:২১ পিএম  (ভিজিট : )
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তাজাখবর২৪.কম,
কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে দুই জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।পুলিশ জানান, মাদকের টাকার ভাড়বাটোয়ারা নিয়ে বিরোধে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন স্থানীয় মৃত চাঁদ আলীর ছেলে ও নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রির টাকা না দেওয়ায় এলাকার ছালিম হোসেনের সাথে সন্ত্রাসী সামিরুল মোল্লার বিরোধ চলছিল। গেল রাতে সামিরুল দলবল নিয়ে দেশীয় অস্ত্র সহ ছালিম হোসেন (৪০) এর দেবীনগরের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা মো. ফারুক হোসেন (৪০) ও মো. আব্দুল শেখ (২৫) এবং মো. মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মো. ফারুক হোসেন এবং মো. আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীরা চলে গেলে টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শনিবার বিকালে দুই গ্রুপের মধ্যে মাদকের টাকা নিয়ে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩, ০২ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝