প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম (ভিজিট : )
গ্রেপ্তার ৬ জন। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,যশোর: যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইকচালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয়।এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরজান গাজী (৩০), হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও শফিক মোল্যা (৪৪)।জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাতপরিচয় ২/৩ জন ইজিবাইক থামিয়ে তাকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতদের সহযোগিতায় তার প্রেমিকাকে ধর্ষণ করেন।
মামলার বাদী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবির মামলা করেছি।এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩, ০২ সফর ১৪৪৭