প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম (ভিজিট : )
মোঃ আলী হোসেন।
দেওয়ান মিজানুর রহমা,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ২ নং গালা ইউনিয়নের সর্বস্তরের জনগণ মোঃ আলী হোসেন'কে চেয়ারম্যান হিসেবে পেতে চায়। স্থানীয়রা বলেন, মোঃ আলী হোসেন যুব সমাজের অহংকার, তারুণ্যের প্রতীক, প্রিয় ব্যক্তিত্ব। জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে তিনি ঐতিহ্যবাহী ২ নং গালা ইউনিয়নবাসীর নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন। সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে তিনি বদ্ধ পরিকর। তাঁর নির্বাচনী এলাকার জনগণ বলেন, মোঃ আলী হোসেন ২ নং গালা ইউনিয়নবাসীর কাছে একজন ভালো মনের মানুষ। তিনি জনগণের সাথে গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। "মোস্ট পপুলার এন্ড ক্লিন" হিসেবে তিনি গালা ইউনিয়নবাসীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রশংসা কুড়িয়েছেন।
২ নং গালা ইউনিয়নবাসী আরো বলেন, জনতার সম্মুখে জাগ্রত ও জনগণের অতন্দ্র প্রহরী মোঃ আলী হোসেন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিপন্ন প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য নেই তাঁর। ন্যায় বিচারের ক্ষেত্রেও তাঁর দৃষ্টান্ত অনন্য। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে জানা যায়, জনগণ তাঁকে খুবই আপন করে নিয়েছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকায় সামাজিক কর্মসূচি, ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড টাঙ্গিয়ে নিজের জনপ্রিয়তা জানান দিচ্ছেন। হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক থাকা অবস্থা থেকেই উপজেলার ১৩ টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে তাঁর মণিকাঞ্চন সম্পর্ক গড়েছেন। তাঁর পর তিনি বিপুল ভোটে ২ নং গালা ইউনিয়ন পরিষদের
৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচিত হন। বিএনপি'র দুর্দিনের ত্যাগী সংগ্রামী এই ছাত্র নেতা বর্তমানে গালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়নবাসীর কাছে " মোস্ট পপুলার এন্ড ক্লিন" হিসেবে সৃজনশীল ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শ বুকে ধারণ করে তিনি বিজয়ের অদম্য ইচ্ছা শক্তি নিয়ে আসন্ন ২ নং গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে " জনগণের মনোনীত" চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলী হোসেন বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণের পাশে ছিলাম, আছি , থাকবো ইনশাল্লাহ।
তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩, ০২ সফর ১৪৪৭