বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:২৪ পিএম  (ভিজিট : )
বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ

বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে নিজ বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া করেছেন রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তিনি তারাপুর কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওহাব, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাহাদুরপুর জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত সবাই মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩, ০১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝