প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম (ভিজিট : )
মাতৃত্বের খবর জানালেন সোহিনী
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বৈচিত্র্যময় চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে বরাবরই পর্দা মাতান সোহিনী সরকার। তবে বেশ কয়েক মাস যেন তিনি আড়ালেই ছিলেন। পশ্চিমবঙ্গের সরকার বদল, নানা ঘটনার ঘনঘটায় একেবারে নিভৃতেই ছিলেন মুখফোড় এই নায়িকা। তাই টলিপাড়ায় বেশ কিছু দিন ধরেই চলছিল জোর চর্চা। মা-বাবা হচ্ছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়।এবার রাখঢাক সরিয়ে দম্পতি নিজেরাই জানালেন করলেন সুখবর। মাতৃত্বের খবর জানাতে তারা বেছে নিয়েছেন একটি বিশেষ দিন। আজ নিজেদের তৃতীয় বিয়েবার্ষিকীতে বেবিবাম্পের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির সোহিনী। সঙ্গে হাসিমুখে গায়ক স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে সোহিনী লিখেছেন, ‘তিন বছরের বিবাহ বার্ষিকীতে আমরা দুই থেকে তিনের পথে’।
সাদা রঙের কুর্তি, খোলা চুলে লাল রঙের ফুল গোঁজা অবস্থায় দেখা গিয়েছে সোহিনীকে। যেখানে স্ফীতোদর স্পষ্ট অভিনেত্রীর। অন্য অন্য দিকে, শোভনের পরনে আকাশি রঙের পাঞ্জাবি। ছবি প্রকাশের পর থেকেই হইচই শুরু হয়েছে ভক্তদের মধ্যে। শুভকামনার বন্যায় ভাসছেন তারা। জানা গেছে, চলতি বছরের দুর্গা পুজোর সময়েই তাদের কোলজুড়ে আসতে পারে সন্তান।২০২৪ সালের ১৫ জুলাই কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন সোহিনী ও শোভন। ঘরোয়া আবহেই নতুন জীবন শুরু করেছিলেন তারা। সর্বশেষ ‘ফেরা’ সিনেমায় দেখা গেছে সোহিনীকে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মহারম, ১৪৪৭