কেন্দুয়ায় ১০পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ১০পিস ইয়াবাসহ যুবক আটক

কেন্দুয়ায় ১০পিস ইয়াবাসহ যুবক আটক

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোণা):নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের মরিচপুর এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।মঙ্গলবার (৭ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দুয়া থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ১১টায় কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে এ এসআই মো. বাহার উদ্দিনসহ একটি দল মরিচপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. হিমেল মিয়া (২৭) নামে এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত হিমেল মিয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।এ ঘটনায় এসআই মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে৷

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ় ১৪৩৩, ২১ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝