বেগমগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামী র‌্যাবের হাতে আটক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৫২ পিএম  (ভিজিট : )
বেগমগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামী র‌্যাবের হাতে আটক

বেগমগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামী র‌্যাবের হাতে আটক

এম জি বাবর,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর যোবাযের হোসেন রাকিব হত্যা  মামলার আসামী মোঃ সুমন(২৫) ও পিয়াস (২৪)কে র‌্যাব ১১ এর সদস্যরা ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। শনিবার ৪ ‍জুলাই দুপুরে ঢাকার রামপুরা ও বাড্ডা থানাএলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মুহিত কবির সেরনিয়াবাত ৫ জুলাই রোববার সত্যতা স্বীকার করে বলেন , গত ৩০ মে, রাতে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর পাকমুন্সীর হাট এলাকায় যোবায়ের হোসেন রাকিব কে একদল দুবৃর্ত্ত ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে রক্তাত্ব যখম করে। আহত অবস্থায় তাকে ঐ দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাতে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে যোবায়ের মা বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে আসামীরা আত্মগোপনে চলেযায়। এরপর র‌্যাব সদস্যরা গোপনে খবর পেয়ে ঢাকার রামপুরা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে আসামী সুমন (২৫) ও পিয়াস (২৪)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে গ্রেপ্তারের পর ঢাকার হাতিরঝিল থানা এলাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়। বাকী আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১শে আষাঢ় ১৪৩৩, ১৯ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝