প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিট : )
মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিসর ম্যাচ
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হবে মেসিদের।মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহরা।টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা গ্রুপ পর্ব ও শেষ ষোলো নিশ্চিত করার পথে সব ম্যাচেই জয় পেয়েছে। সবশেষ ম্যাচে কেপ ভার্দেকে ৩–২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে তারা।অন্যদিকে, মিসর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস-এ।এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও সরাসরি ম্যাচ দেখা যাবে। এ জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে নিচের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যাবে—MyRobi (মাইরবি) অ্যাপ, Toffee (টফি), Bioscope (বায়োস্কোপ) ।সাবস্ক্রিপশন সক্রিয় থাকলে এসব প্ল্যাটফর্মে অনলাইনে সরাসরি আর্জেন্টিনা-মিশর ম্যাচ উপভোগ করা যাবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ় ১৪৩৩, ২১ মহারম, ১৪৪৭