বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়: স্কালোনি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:০৪ পিএম  (ভিজিট : )
লিওনেল স্কালোনি। ছবি: এএফপি

লিওনেল স্কালোনি। ছবি: এএফপি

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২’র ম্যাচে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে।যার প্রমাণ পাওয়া যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। তার মতে, ম্যাচটা অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। বিশ্বকাপে কোনো ম্যাচ যে সহজ নয় তা ম্যাচ শেষে স্বীকার করেছেন তিনি।অতিরিক্ত সময়ে জয় পাওয়ার পর স্কালোনি বলেছেন, ম্যাচটি অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। লোকে যখন বলে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, কথাটা আসলেই শতভাগ সত্যি। আজ তা আবারও প্রমাণিত হলো।

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিল কেপ ভার্দে। তবে প্রতিবারই সমতায় ফিরে আর্জেন্টিনার নাভিশ্বাস তুলেছিল তারা। দুর্দান্ত পারফম্যান্সের জন্য তাই প্রশংসা পাচ্ছে স্কালোনির কাছে থেকেও। আর্জেন্টিনার কোচ বলেছেন, প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। আজ তারা মাঠে দেখিয়েছে কতটা দুর্দান্ত দল।শিষ্যদের হাল না ছাড়ার মানসিকতার প্রশংসাও করেছেন স্কালোনি। তিনি বলেছেন, সবকিছুর মাঝেও আপনাকে সবসময় ইতিবাচক দিক খুঁজে নিতে হবে। আমাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—দলটি কখনো হাল ছেড়ে দিতে জানে না।

তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০শে আষাঢ় ১৪৩৩, ১৮ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝