ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো মেক্সিকো
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:১১ এএম  (ভিজিট : )
ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো মেক্সিকো

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো মেক্সিকো

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর উড়ন্ত ফর্মে চলছেই। গ্রুপ পর্বের তিন জয়ের পর, এবার শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে হারালো তারা। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। মেক্সিকোর দুইটি গোলই হয়েছিল প্রথমার্ধে। এদিকে গ্রুপ পর্বে জার্মানিকে হারানো ইকুয়েডরের এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো শেষ ৩২ থেকেই।প্রথম হাফে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। বল দখলে এগিয়ে থেকে ছোট ছোট আক্রমণ করতে থাকে। তবে তাতে কোনো লাভ হচ্ছিল না। মেক্সিকোর ডিফেন্স ভাঙতে পারছিল না তারা।

অপরদিকে, বল পেলেই কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলছিল মেক্সিকো। শেষ পর্যন্ত দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে ইকুয়েডরের ডিফেন্ডার হিনকাপিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ১০ জনে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।এর আগে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। যার ফলে শুরু থেকেই চাপে থাকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। মেক্সিকোর একের পর এক আক্রমণের ফলও আসে ২২ মিনিটেই।

কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন জুলিয়ান কুইনোনেস। বাঁদিক থেকে মাঠের অনেকাংশ দৌড়ে এসে ইকুয়েডরের ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।এর পরের গোলেও অবদান ছিল কুইনোনেসের। ৩১তম মিনিটে তার পাস থেকে গোল করেন রাউল হিমেনেজ। এই দুই গোলের পর আরও কিছু সুযোগ পেয়েছিল মেক্সিকো, তবে তা কাজে লাগাতে পারেনি।এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি মেক্সিকো।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩, ১৫ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝