নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৪৩ এএম  (ভিজিট : )
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: নতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রথমার্ধের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।এদিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন। জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য এই মুদ্রানীতিতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক বা কঠোর অবস্থান বজায় রেখে এবারও নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে একই সঙ্গে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা আসতে পারে।বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটি হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি। জানা গেছে, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেয়া হতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসায় এবারও নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে।
 
সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে, তার সম্ভাব্য রূপরেখা তুলে ধরা হয় মুদ্রানীতিতে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রাখার বিষয়গুলোও এতে গুরুত্ব পায়।কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে। মঙ্গলবার ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য কার্যকর থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩, ১৪ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝