তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): "বিট পুলিশ বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আয়োজিত সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মাদক, জুয়া,অনলাইন জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ ও সামাজিক অপরাধমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি,আইনশৃংখলা পরিস্থতিতির উন্নয়ন এবং পুলিশ জনতার পারস্পারিক সহযোগীতা আরও জোরদারের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।তিনি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলোন,সুন্দর সমাজ গড়তে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শুক্রবার (২৬জুন) সন্ধায় সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: নাজমুল হক,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম,সম্পাদক রোকন উদ্দিনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি,সাংবাদিক,পুলিশ কর্মকর্তা,শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ় ১৪৩৩, ১১ মহারম, ১৪৪৭