কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:১৪ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তাজাখবর২৪.কম,কেন্দুয়া: নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈম হাসান-এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন,আগামী রবিবার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রম। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত ঝুঁকি কমানোর পাশাপাশি শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।বিশেষ করে ইমামদের শুক্রবার জুমার নামাজে টিকার বিষয়ে সকলকে অবহিত করার জন্য আহবান করেন।সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ই আষাঢ় ১৪৩৩, ৯ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝