দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম  (ভিজিট : )
দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত

দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক  ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্তা করা নিয়ে তর্ক-বিতর্কের পর এ বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দাবি করেছেন, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত পাসপোর্টে ভারত সফর করছিলেন।

সম্প্রতি একটি সম্মেলনে যোগ দিতে দিল্লিতে যান জাহেদ উর রহমান। সেখানে তাকে ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয়। দীর্ঘ সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত তিনি ঢাকায় ফিরে আসেন। এ ঘটনার পরই তৈরি হয় সমালোচনা। ভারতীয় দূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ঢাকা।এই ঘটনায় বিতর্ক তৈরি হয়। অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিতে তাদের বক্তব্য স্পষ্ট করেছে।রণধীর জয়সোয়াল জানান, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন এবং তার সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর যখন জানা যায় তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন, তখন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।তথ্যসূত্র: বিবিসি বাংলা

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝