প্রাথমিকে শিক্ষক পদায়ন ও বদলিতে চার স্তরের কমিটি গঠন
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৭ এএম  (ভিজিট : )
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে এসব কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে গত রোববার (২১ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।এ কমিটির সভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে। একই সঙ্গে সভার কার্যবিবরণী ও বিস্তারিত প্রতিবেদন মন্ত্রীর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে।
 
আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের বদলির আবেদন যাচাই-বাছাই শেষে কমিটির অনুমোদনের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারি করবেন।একইভাবে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে ‘আন্তঃবিভাগ প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।এ কমিটির সদস্য থাকবেন বিভাগীয় উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), দুজন গণ্যমান্য ব্যক্তি এবং বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা)। একই বিভাগের মধ্যে (সিটি করপোরেশন ব্যতীত) শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি করবে এ কমিটি।
  
জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে।পাশাপাশি একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে কমিটির অনুমোদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।অন্যদিকে উপজেলা বা থানা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আলাদা কমিটি গঠন করা হয়েছে।
 
এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুজন গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।একই উপজেলা বা থানার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও অনুমোদনের দায়িত্ব থাকবে এ কমিটির ওপর।প্রজ্ঞাপনে বলা হয়, যেসব বিদ্যালয়ে এর আগে প্রতিস্থাপন সাপেক্ষে শিক্ষকদের বদলির আদেশ দেয়া হয়েছে, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে।এছাড়া প্রতিটি কমিটিকে নিয়মিত সভা আয়োজন করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কার্যবিবরণী ও প্রতিবেদন পাঠাতে হবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে গঠিত এই কমিটিগুলো অবিলম্বে কার্যকর হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝