আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৪৩ এএম  (ভিজিট : )
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

তাজাখবর২৪.কম,ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া, বাড়তি চেকপোস্ট ও টহল জোরদারসহ রাজধানীতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য।মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগেই জানিয়েছিল, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ২ শতাধিক জায়গায় বসবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লকরেইড, থাকবে গোয়েন্দা নজরদারি, ৪টি কন্ট্রোল রুম থেকে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম। এ ছাড়া, রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১ প্ল্যাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবে র‌্যাবের বিশেষ টিম।
 
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।অপরাধ বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে না। তবে, জনগণের জানমালের ক্ষতি ঠেকাতে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। নাশকতা এড়াতে গোয়ান্দা নজরদারির বাড়ানোর পরামর্শ তাদের।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝