মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০৪ পিএম  (ভিজিট : )
মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী।ছবি: সংগৃহীত

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী।ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে কাঁপছে গোটা বিশ্ব। মাঠে নিজেদের দল না থাকলেও বাংলাদেশে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই পরাশক্তির সমর্থনে বিভক্ত ভক্তদের মাঝে।এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও বেশ সরব। প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। তবে সবার থেকে কিছুটা ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীশনিবার (২০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি শেয়ার করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তোলা ওই ছবিতে মেসির চুল, দাড়ি, চোখ এবং স্বভাবসুলভ হাসি ফুটে ওঠে।

পোস্টের ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, আমি মেসির একটা ছবি আঁকব এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।স্কেচটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্ত-অনুরাগীরা অভিনেতার প্রশংসায় ভাসান। কেউ লেখেন, তিনি যেমন অভিনয়ে দক্ষ, তেমনি চিত্রশিল্পেও অসাধারণ প্রতিভার অধিকারী। আবার কেউ মন্তব্য করেন, মেসি যেমন ফুটবলে সেরা, চঞ্চল চৌধুরী তেমন অভিনয়ে সেরা।অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতেও পারদর্শী চঞ্চল চৌধুরী নিয়মিতই প্রিয়জন ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এর আগে তিনি সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ বহু তারকার প্রতিকৃতি এঁকে আলোচনায় এসেছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩, ৪ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝