তাজাখবর২৪.কম,ঢাকা: বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হলেও আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখন ভিত্তিহীন বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার (১৯ জুন) শিয়া সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের অংশ হিসেবে রাজধানীর বকশীবাজারের হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট সরকার ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানটির জমি দখলের মতো নিন্দনীয় কাজ করতেও দ্বিধা করেনি।আসন্ন আশুরার সব কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন এনসিপির মুখপাত্র।পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন এ ধরনের আয়োজনে সরকারের আরও ব্যাপক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির এ নেতা।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩, ৩ মহারম, ১৪৪৭