সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম  (ভিজিট : )
সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

তাজাখবর২৪.কম,সাভার: সাভারে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে থাকা পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।

ঘটনার সময় চেকপোস্ট বক্সে কোনো পুলিশ সদস্য ছিলেন না। তারা বক্সের বিপরীত পাশে দায়িত্ব পালন করছিলেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এতে কেউ হতাহত হননি।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝