যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিট : )
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

এস,এম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো:-ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ২০২৭ সালের এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী এবং সম্পাদক পদে চারজন প্রার্থী সহ অন্যান্য পদে বিভিন্ন প্রার্থীরা অংশগ্রহণ করছেন। সুশৃংখল এবং শান্তিপূর্ণভাবে সমিতির এক নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একনাগারে বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০২ জন। নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে ভোটের সকল প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন করেছেন।

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

এবারের নির্বাচনে দুটি প্যানেল সহ স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা অংশগ্রহণ করছেন। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যডভোকেট সৈয়দ এ,এইচ, এম সাবেরুল হক সাবু এবং অন্যদিকে জামাত ইসলামী সমর্থিত ল-ইয়ার্স কাউন্সিলর প্রার্থী বয়োজ্যেষ্ঠ আইনজীবী ইসমত হাসার। সাবু যশোর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি পাশাপাশি তিনি সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। অন্যদিকে ইসমত হাসার (অতিরিক্ত পিপি) এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। 

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

সাধারণ সম্পাদক পদেও রয়েছে বহুমুখী প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এ পদে লড়ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ্যাডভোকেট নুর আলম পান্নূ ,লইয়ার্স কাউন্সিলর আ,ক,ম, মনিরুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির এবং স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ। ফলে সভাপতি পদে দুই পক্ষের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন, যুগ্ম সম্পাদক পদে চারজন, সহকারি সম্পাদক পদে তিনজন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দুইজন এবং সদস্য পদে চারজন প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী ও সম্পাদক পদে চার জন সহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী

এবারের নির্বাচনে প্রতিটি পদে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে ব্যক্তি ইমেজে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে। ভোটাররা ব্যক্তিগত ইমেজ সম্পন্ন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এ ধরনের আভাস পাওয়া গেছে। এদিকে নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ করে ভোট গণনা ও ফলাফল ঘোষণা প্রক্রিয়ায় তারা সম্পন্ন করবেন বলে তারা আশাবাদী। এখন সময়ের অপেক্ষার প্রহর গুনছেন ভোটাররা। কে জিতে কে হারে ভোটাররা কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং  আগামীতে যশোর জেলা আইনজীবী সমিতির দায়িত্বে কারা আসছেন এটাই অপেক্ষার পালা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩, ১৭ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝