রাখাল বিশ্বাস, তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে শুক্রবার(২৭ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে সিএনজি ও বাইসাইকেলের মধ্যে মর্মান্তিক সংঘর্ষে বাইসাইকেল আরোহী সুশীল বিশ্বশর্মা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুশীল বিশ্বশর্মা উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের রমণী বিশ্ব শর্মার ছেলে। জানা গেছে,তিনি বাইসাইকেলে চড়ে যাওয়ার সময় যাত্রীবাহী সিএনজির সাথে সংঘর্ষ হয়।এতে সিএনজি চালকসহ ৩জন গুরুতর আহত হলে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে মারাত্নক আহত সুশীল বিশ্বশর্মাকে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানো মাত্রই তিনি মৃত্যুবরণ করেন।
অপর দিকে উক্ত দুর্ঘটনায় আরো দু'জন আহত হন। আহতদের মধ্যে সিএনজি চালক রায়পুর গ্রামের শহীদ মিয়ার ছেলে জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়েছে। আহত অপরজন হলেন,কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রাজনগর গ্রামের মহীবুল্লাহর স্ত্রী কামরুন নাহার (৪০)।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান,এব্যাপারে কোন মামলা হয়নি।