৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:২০ পিএম  (ভিজিট : )
৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী

৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী

তাজাখবর২৪.কম,ঢাকা: নিজের পেশাগত জীবনের শুরুর দিকে প্রায় পাঁচ বছর সাংবাদিকতা করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।নিজের বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ প্রকাশের আহ্বান সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থার জায়গা ধরে রাখতে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান তিনি।শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।তিনি বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, সাংবাদিকতার মধ্যেও কিছু অপসাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম চলে। আপনাদের স্বার্থে, সম্মান-মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের মর্যাদা ধরে রাখতে অপসাংবাদিকতার বিরুদ্ধে আপনাদের সামনে এসে কথা বলতে হবে।ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, মতভেদ ভুলে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। কারও নেতৃত্ব বা পদ না থাকার কারণে সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনেরও আহ্বান জানান তিনি।

সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।

আসাদুজ্জামান বলেন, ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনারা সঠিক তথ্য-উপাত্ত নিয়ে কথা বলুন, লিখুন এবং সেই সত্যটা প্রকাশ করতে গিয়ে যদি আমার বিরুদ্ধেও যায়, সেটাও লিখুন। সমস্যা নাই কোনো।

নিজের পেশাগত জীবনের শুরুর দিকে প্রায় পাঁচ বছর সাংবাদিকতা করেছেন জানিয়ে আসাদুজ্জামান বলেন, তিনি ডেইলি স্টারের স্পোর্টস করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন।সাংবাদিকতার সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী হলেও ঝিনাইদহ ও শৈলকুপার প্রতি তার টান সব সময় থাকবে এবং তিনি সাংবাদিকদের পাশে আছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩, ০২ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝