কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নিছ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম  (ভিজিট : )
কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নিছ থেকে বের হচ্ছে  গ্যাস, আগুনে আতঙ্ক

কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নিছ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্ক

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাস বের হওয়ার পরপরই তাতে আগুন জ্বলে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য মাটি খনন করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে ওই গ্যাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুনের শিখা ও গ্যাসের প্রবাহ বেড়ে গেলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নিছ থেকে বের হচ্ছে  গ্যাস, আগুনে আতঙ্ক

কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নিছ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্ক

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একই সঙ্গে ঘটনাস্থলটি নিরাপদ রাখতে স্থানীয়দের দূরে সরিয়ে দেওয়া হয়।স্থানীয় বাসিন্দা  রশিদ আহমদ  বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন।’কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।ঘটনাটি ঘিরে এলাকায় সতর্কতা জারি রয়েছে। তবে মাটির নিচ থেকে কী ধরনের গ্যাস বের হয়েছে এবং এর উৎস কোথায় তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝