বাড়ি ফেরা হলো না পুলিশ সদস্য রাকিবের, বাইক দুর্ঘটনায় চলে গেলেন না ফেরার দেশে
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম  (ভিজিট : )
কামরুল ইসলাম রাকিব।

কামরুল ইসলাম রাকিব।

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ পুলিশের সদস্য কামরুল ইসলাম রাকিব টানা তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার দুপুরে কেন্দুয়া-নান্দাইল সড়কের রায়পুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। 

তাকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।নিহত রাকিবের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে। তার বাবা এ কে এম আনিছুর রহমান অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে রাকিব কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন এবং তার কর্মস্থল ছিল কিশোরগঞ্জ।কামরুল ইসলাম রাকিবের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩,  ১৩ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝