বাহাদুরপুরে লিফলেট হাতে মাঠে আব্দুল মান্নান খান, নির্বাচনী প্রচার শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম  (ভিজিট : )
বাহাদুরপুরে লিফলেট হাতে মাঠে আব্দুল মান্নান খান, নির্বাচনী প্রচার শুরু

বাহাদুরপুরে লিফলেট হাতে মাঠে আব্দুল মান্নান খান, নির্বাচনী প্রচার শুরু

উজ্জল হোসেন, তাজাখবর২৪.কম,পাংশা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নে নির্বাচনী প্রচার শুরু করেছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বাহাদুরপুরের কাজীপাড়া মোড় থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় নিজেই হাতে লিফলেট নিয়ে পথচারী, দোকানদার, অটোরিকশা-ভ্যানচালক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তা বিতরণ করেন।

প্রচারণাকালে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন আব্দুল মান্নান খান। তিনি আসন্ন নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।কাজীপাড়া মোড় থেকে প্রচারণা এগিয়ে যায় বাহাদুরপুর বাজারের দিকে। বাজারের বিভিন্ন দোকান, চায়ের আড্ডা ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় স্থানীয়দের অনেকে তাঁর সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী প্রচার নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

বিতরণ করা লিফলেটে আব্দুল মান্নান খানের দুই মেয়াদে চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়নে তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। সরাসরি মানুষের কাছে গিয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি বাহাদুরপুর ইউনিয়নে নিজের নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩,  ১২ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝