নোবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের ৫ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম  (ভিজিট : )
নোবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের ৫ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

নোবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের ৫ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) পরিসংখ্যান বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা যে গবেষণার কাজই করিনা কেনো, পরিসংখ্যানের ব্যবহার এবং অ্যানালাইসিস ছাড়া তা সম্ভব নয়। অ্যাকাডেমিক ক্ষেত্রে গবেষণার যে কাজগুলো আমরা করি তাতে অ্যানালাইসিসের অংশগুলো পরিসংখ্যানের মাধ্যমেই করতে হয়। 

তাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছো তাদের অভিনন্দন। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীরাই আমাদের মূল চালিকাশক্তি, তাই শিক্ষার্থীদের কল্যাণে আমাদের নিবেদিত থাকতে হবে। তোমরা যেখানেই থাকবে নোবিপ্রবির মর্যাদা অক্ষুণœ রাখবে। এ সময় উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রে অ্যাকাডেমিক জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতবিার, ২৪ সপ্টেম্বের ২০২৬, ৯ আশ্বনি ১৪৩৩,  ১২ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝