যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ওসি কবির হোসেনের যোগদান
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম  (ভিজিট : )
সংগৃহীত ছবি।

সংগৃহীত ছবি।

এস,এম,সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো:-যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মাসুম খান অন্যত্র বদলি হওয়ার কারণে তার জায়গায় নতুন ওসি হিসাবে সদ্য যোগদান করেন কবির হোসেন। তিনি রাজেন্দ্রপুর বিশ্ববিদ্যালয় কলেজ ফরিদপুর থেকে ২০০০ সালে মাস্টার্স কমপ্লিট করে সর্বপ্রথম পুলিশে যোগদান করে চাকরি জীবন  শুরু করেন। চাকরি জীবনের শুরুতেই ২০০৫ সাল থেকে তিনি প্রথম যোগদান করেন রাজশাহী সদর থানায় এস,আই পদে। এরপর চাকরির সুবাদে ধারাবাহিক ভাবেই ২০০৬ সালে এস আই পদে যশোর শার্শা থানা,এরপর ২০০৯ সালে এস আই পদে খুলনা দৌলতপুর থানা, ২০১৫ সালে পদোন্নতি পেয়ে ঢাকার ডিএমপিতে ইন্সপেক্টর পদে আসীন ছিলেন।‌পরবর্তীতে সাউথ আফ্রিকার মালিতে জাতিসংঘের শান্তি মিশনের পক্ষ থেকে দেড় বছর দায়িত্ব পালন করে দেশে এসে ২০১৯ সালে খানজাহান আলী থানার ওসি তদন্তের দায়িত্ব পালন শুরু করেন। 

নতুন ওসি কবির হোসেন।

নতুন ওসি কবির হোসেন।

এরপর ২০২২ সালে হবিগঞ্জ বানিয়াচং থানার ওসি তদন্ত, তারপর খুলনার ডুমুরিয়া থানায় ২০২৩ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ওসি অপারেশন, এরপর ২০২৫ সালে খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি, এরপর কালিগঞ্জ থানার ওসি হিসেবে মাত্র ২২ দিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সততার সহিত দায়িত্ব ও কর্তব্য পালনে নিষ্ঠার পরিচয় দেওয়ায় বর্তমান বিএনপি সরকার যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) দায়িত্বভার প্রদান করেন। তিনি ১৯৭৮ সালে মাগুরার মোহাম্মদপুর থানার অন্তর্গত রাজাপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নওশের আলী বিশ্বাস। তারা তিন ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

 দায়িত্ব নিয়ে তিনি সমাজে অপরাধ নির্মূল, মাদক বেচাকেনা রোধ করা, কিশোর গ্যাং ও ছিনতাইকারী রোধ করা, চুরি ডাকাতি রোধ করা, নাশকতা কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে অভিযান পরিচালনা করছেন। এ ব্যাপারে তিনি যশোর বাসির সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। যশোর কোতোয়ালি মডেল থানায় সদ্য যোগদান কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের সাথে সাক্ষাৎ করে তার হাতে বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক ভোরের দর্পণ তুলে দেন আমাদের যশোর ব্যুরো প্রধান সাংবাদিক এস এম সেলিম। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
ক্যাপশন:-যশোর কোতোয়ালি মডেল থানায় সদ্য যোগদান করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝