প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম (ভিজিট : )
কেউ অভিযোগ করতে পারেনি মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির
তাজাখবর২৪.কম,ঢাকা: মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি৷
জামায়াত আমির বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঞ্জা এগুলা সেবন করে কেও বলতে পারবে না। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদরাসার কোন ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না।এ ছাড়া দেশবাসীর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।এদিকে, দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩, ২০ রবিউল আউয়াল ১৪৪৮