বঙ্গভবনে প্রবেশ করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৭:১৯ পিএম  (ভিজিট : )
বঙ্গভবনে প্রবেশ করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা

বঙ্গভবনে প্রবেশ করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা

তাজাখবর২৪.কম,ঢাকা: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে থেকেই বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে কূটনীতিকদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়।শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

বঙ্গভবনে এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়েছে। রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩, ০৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝