যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  (ভিজিট : )
যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

তাজাখবর২৪.কম,যশোর: উদ্বোধনের পর বের হওয়া একটি বর্ণাঢ্য  র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।রবিবার বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।উদ্বোধনের পর বের হওয়া একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিবৃন্দ ঐতিহ্যবাহি পৌর পার্ক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।মৎস্য পক্ষ উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মৎস্য পক্ষ বিষয়ক আলোচনা সভা। সভায় অতিথিরা ছাড়াও মৎস্য চাষি ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে জেলার সফল ১১ জন মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ১৬ আগস্ট ২০২৬, ০১ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝