১০ ছাত্রদল নেতাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:০০ পিএম  (ভিজিট : )
১০ ছাত্রদল নেতাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ

১০ ছাত্রদল নেতাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ

তাজাখবর২৪.কম,সাতক্ষীর: একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ ও তর্কবিতর্ককে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলায় হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ দলটির ১০ নেতাকর্মী।শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীরা হলেন—ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই গ্রামের আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসানসহ আরও কয়েকজন।

আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পী অভিযোগ করেন, শনিবার রাতে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের একটি কল রেকর্ড তাদের হাতে আসে। ওই রেকর্ডে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ও ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়।বাপ্পী আরও জানান, জাহিদকে আটকে রাখার খবর পেয়ে তিনি কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছালে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জেরে জাহিদকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের ১০-১৫ জন নেতাকর্মী সেখানে যান। এ সময় ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. নাজমুল হাসান ও তার বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল্টু মেম্বারের নেতৃত্বে অতর্কিত এই হামলা চালানো হয়।ঘটনার পর রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাতক্ষীরা জেলা বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩, ২৫ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝