কেন্দুয়ায় আবারও বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় আবারও বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই

কেন্দুয়ায় আবারও বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া,নেত্রকোণা: নেত্রকোনার কেন্দুয়ায় আবারও বিকাশ ব্যবসায়ীর উপর হামলা করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্বরা। এটিও ঘটেছে ব্যবসায়ীর বাড়ির ৩০ গজের ভিতর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬আগস্ট) রাত ১০ টার দিকে কেন্দুয়া পৌরসভার আদমপুর এলাকায়।জানা গেছে, আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে বড় রাস্তার পাশে বিকাশের ব্যবসা করতেন জনৈক আব্দুস সাত্তার। বৃহস্পতিবার (৬আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে দোকান বন্ধ করে দুল্লী সড়কের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের সামনে তার বাড়ির কাছে গেলে তিন জন মুখোশধারী দুর্বৃত্ব এসে কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা করে। এসময় দুর্বৃত্বরা আব্দুস সাত্তারের কাছে থাকা ব্যবসার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করা হয়। পরে তার ডাক চিৎকারে লোকজন ছুটে এলে ততক্ষণে পালিয়ে যায় দুর্বৃত্বরা। এর আগে গত মাসে সাউদপাড়া মোড়ে এক  বিকাশ ব্যবসায়ীর বাসা কাছে পৌঁছলে ছিনতাইকারীরা হামলা করে ৩ লাখ টাকার উপরে ছিনিয়ে নেয় দুর্বৃত্বরা। তারও আগে ২০১৪ সালে বিকাশ ব্যবসায়ী আইথর গ্রামের এনামুল হককে হত্যা করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিল দুর্বৃত্বরা।বৃহস্পতিবারের  ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন,এখন পর্যন্ত এমন কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩, ২৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝