সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিট : )
সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

এসএম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো:-গত ৫ ই আগস্ট যথাযথ মর্যাদার সহিত যশোরে নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ৩৬ জুলাই গন অভ্যুত্থানের দ্বি-বার্ষীক দিবস। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল বেলায় সর্বপ্রথম বকুলতলার শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। এরপর যশোর জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, যশোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এরপর পর পরেই যশোরের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এলজিইডি যশোর, গণপূর্ত বিভাগ, যশোর সড়ক ও জনপদ অধিদপ্তর, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর এইচ ই ডি অধিদপ্তর,যশোর জনস্বাস্থ্য অধিদপ্তর, যশোর পানি উন্নয়ন বোর্ড , যশোর জেলা রেজিস্টার কার্য্যালয়, যশোর শিক্ষা বোর্ড, যশোর কেন্দ্রীয় কারাগার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা ছাত্রদল, যশোর জেলা যুবদল, যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ,

সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন সহ যশোর জেলার বিভিন্ন শ্রেণীর পেশার জনসাধারণ শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুর একটাই যশোর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩৬ জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আশেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সন্ধ্যা সাতটায় যশোর টাউন হল ময়দানে যশোর জেলা বিএনপির উদ্যোগে ৫ই আগস্টের বিজয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ক্যাপশন:-৩৬ জুলাইযোদ্ধা গণঅভ্যুত্থান দিবসের দ্বিবার্ষিকীতে বকুলতলায় শহীদ বেদীতে সর্বপ্রথম পুষ্প মাল্য অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিদ্য ইসলাম অমিত সহ স্থানীয় প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩, ২২ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝