সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৩৬ পিএম  (ভিজিট : )
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

তাজাখবর২৪.কম,নোয়াখালী: বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

আজ রোববার (১২ জুলাই ২০২৬) এক শোকবার্তায় উপাচার্য, মরহুম ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি জানান, ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার দেশের আইন এবং সাংবিধানিক পরিমন্ডলে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি দক্ষতা, প্রজ্ঞা ও সততার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ সময় দেশে ন্যায় বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে শোকবার্তায় উল্লেখ করেন উপাচার্য। এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জমির উদ্দিন সরকারকে সংসদীয় গণতন্ত্রের অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন; “তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে অবদান রেখে গেছেন তা অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো”।উল্লেখ্য, রোববার (১২ জুলাই ২০২৬) রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮শে আষাঢ় ১৪৩৩, ২৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝