নোবিপ্রবির উপাচার্যের সঙ্গে ডুয়েট সিএসই কার্নিভালের টপ ফিমেল টিম সদস্যদের সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৩১ পিএম  (ভিজিট : )
নোবিপ্রবির উপাচার্যের সঙ্গে ডুয়েট সিএসই কার্নিভালের টপ ফিমেল টিম সদস্যদের সাক্ষাৎ

নোবিপ্রবির উপাচার্যের সঙ্গে ডুয়েট সিএসই কার্নিভালের টপ ফিমেল টিম সদস্যদের সাক্ষাৎ

আবদুল মোতালেব বাবুল,তাজাখবর২৪.কম,নোয়াখালী: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে সিএসই কার্নিভাল-২০২৬ এর ‘এআই হ্যাকাথন’ এ টপ ফিমেল টিম হওয়ার গৌরব অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিএসটিই বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এ উপলক্ষে দলের সদস্যবৃন্দ আজ সোমবার (২৯ জুন ২০২৬)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ  করেছেন। সাক্ষাতকালে উপাচার্য নোবিপ্রবির নারী শির্ক্ষার্থীদের এ অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের জাতীয় পর্যায়ের একটি কার্নিভালে টপ ফিমেল টিম হওয়ার গৌরব অর্জন করায় বিজয়ীদের অভিনন্দন জ্ঞাপন করেন। সৌজন্য সাক্ষাতকালে সিএসটিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তার এবং সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা উপস্থিত ছিলেন। টপ ফিমেল টিমের সদস্যরা হলেন নোবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হাসনা হেনা জ্যোতি, তাসনিম আক্তার আনিকা এবং ২০২২-২৩ সেশনের তানহা আহমেদ ভূঁইয়া। উল্লেখ্য, ডুয়েট কম্পিউটার সোসাইটি এবং হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের এক হাজার দুইশ’র বেশি শিক্ষার্থী অংশ নেয়। এআই হ্যাকাথন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩, ১৩ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝