বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:০০ এএম  (ভিজিট : )
পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। আর এই পরাজয়ের পরই জাতীয় দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। স্প্যানিশ কোচ জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ করতে না পারায় দায়িত্বে থাকার কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, পর্তুগালের সঙ্গে তার চুক্তির মেয়াদ সোমবারই (৬ জুলাই) শেষ হয়েছে। ফলে এখন নতুন কোচ নিয়োগের দায়িত্ব দেশটির ফুটবল ফেডারেশনের ওপর। মার্টিনেজ বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। তাই আমার মনে হয়, এই দায়িত্বে চালিয়ে যাওয়ার কোনো মানে নেই।’তিনি আরও যোগ করেন, ‘এখন বোর্ড ও ফেডারেশনের সভাপতির সামনে নতুন কোচ বেছে নেয়ার সুযোগ রয়েছে। আমার চুক্তিও আজ শেষ হয়েছে। এর বেশি বলার কিছু নেই।’

২০২৩ সালে পর্তুগালের দায়িত্ব নেয়া মার্টিনেজের অধীনে দলটি ইউরো ও বিশ্বকাপ—দুই বড় টুর্নামেন্টেই শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। তবে শেষ পর্যন্ত কোনো ট্রফিই জেতা হয়নি। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায়ের মধ্য দিয়েই তার অধ্যায়ের ইতি ঘটল।মার্টিনেজ জানান, টুর্নামেন্ট শুরুর আগে বিদায় নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছিল না। তবে স্পেনের বিপক্ষে এই ম্যাচটিই যে তার শেষ ম্যাচ হয়ে থাকবে, সেটি তিনি নিশ্চিত করেছেন।এদিকে স্পেনের বিপক্ষে হারের মধ্য দিয়ে পর্তুগাল শুধু বিশ্বকাপ থেকেই বিদায় নেয়নি, শেষ হয়ে যেতে পারে দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় একটি অধ্যায়ও। 

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ় ১৪৩৩, ২১ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝