খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০৬ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নিয়েছেন।কোমের গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইরানের বিপুলসংখ্যক সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (সা.)–এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।এর আগে সোমবার(৬ জুলাই) বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পবিত্র শহর কোমে আসতে শুরু করেন। আজ ভোরের আগেই জামকারান মসজিদের পুরো প্রাঙ্গণ ও চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় অনেক শোকাহত মানুষ পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে বিশাল এই শোকযাত্রায় যোগ দেন। তাদের হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি বিশেষ লাল পতাকা দেখা যায়।

প্রসঙ্গত চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। দীর্ঘ চার মাস পর শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর শনিবার(৪ জুলাই) ও রোববার(৫ জুলাই) সেখানে বিদায় অনুষ্ঠান ও প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার(৬ জুলাই) তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে আরেকটি বড় শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছিল।ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খামেনির এই শোকানুষ্ঠান পবিত্র শহর কোম এবং প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার(৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)–এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ় ১৪৩৩, ২১ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝