ন্যায্য অধিকার না দিলে চুপ থাকবো না: জামায়াত আমির
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:২০ এএম  (ভিজিট : )
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

তাজাখবর২৪.কম,ঢাকা: কেউ ন্যায্য অধিকার না দিলে চুপ করে থাকবেন না বরং জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে মজলিসে শূরার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার ৭০ শতাংশ জনগণের দেয়া গণভোটের রায় অগ্রাহ্য করায় দেশ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। কোনো পরিবর্তন হয়নি। বিরোধী দল হিসেবে আমরা এ বিষয়ে জনগণের কাছে এসেছি।’

দেশবাসীকে অধিকার আদায়ে অনড় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি গাইবান্ধা ও লক্ষ্মীপুরের ঘটনা দুঃখজনক।’জামায়াত আমির বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই। সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান করছি।’সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করবেন বিলে জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিরোধ করবো।’ডা. শফিকুর রহমান বলে, ‘কেউ আমাদের ন্যায্য অধিকার না দিলে আমরা চুপ করে থাকবো না, জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাবো।’

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ই আষাঢ় ১৪৩৩, ১০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝