বৃদ্ধ বয়সে বিয়ে করছেন আমির, যে প্রশ্ন তুললেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বয়স যখন ষাটের কোঠায়, ঠিক তখনই নতুন করে ইনিংস শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান। গেল বছর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথমবার সামনে এনেছিলেন অভিনেতা। এবার সেই সম্পর্ককে পূর্ণতা দেয়ার পালা। সব ঠিক থাকলে আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা।

তবে খুশির খবরের পাশাপাশি আমিরের এই সিদ্ধান্ত নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের একাংশ বয়স নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না।ষাট বছর বয়সে কেন আবার ঘর বাঁধার প্রয়োজন পড়ল—এমন প্রশ্নে যখন উত্তাল সামাজিক মাধ্যম, তখনই আমিরের সমর্থনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার।সমালোচকদের উদ্দেশ্যে রাখি গুলজারের প্রশ্ন—বিয়ের জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমারেখা থাকা কি জরুরি? তার মতে, ব্যক্তিগত জীবন বা দাম্পত্যের সুখ কোনো গাণিতিক ছকে বাঁধা পড়ে না। 
  
এই প্রসঙ্গে রাখি টেনে আনলেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরোর উদাহরণ। ৮০ বছর বয়সে এসেও যদি ডি নিরো পিতৃত্বের স্বাদ নিতে পারেন, তবে ৬০ বছরে আমিরের বিয়েতে বাধা কোথায়?নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী। ১৯৭৩ সালে যখন তিনি গুলজারকে বিয়ে করেন, গুলজারের বয়স ছিল তখন চল্লিশের কাছাকাছি। সেই উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন, জীবনসঙ্গী বেছে নেয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার।

পেশাগত জীবনে আমিরের সঙ্গে কাজ না করলেও ব্যক্তি আমিরকে তিনি চেনেন খুব কাছ থেকে। রাখির চোখে আমির একজন অত্যন্ত সৎ ও মানবিক মানুষ। বিচ্ছেদের পরেও যেভাবে দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে সৌজন্য ও বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন আমির, তা বলিউডে বিরল।ট্রলিং আর কটাক্ষকে পাশ কাটিয়ে আগামী ৫ জুলাইয়ের প্রস্তুতির আমেজ এখন খান পরিবারে। বয়স কেবলই একটা সংখ্যা—এই বার্তাকে সঙ্গী করেই জীবনের তৃতীয় অধ্যায় শুরু করতে চলেছেন আমির খান।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহ্বজ, ১৪৪৭



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝