তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার (৯ জুন) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করবে টাইগাররা।কিছুদিন আগেই পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে তাদের আত্মবিশ্বাস কিছুটা কম। এদিকে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তনও এসেছে। ফলে সেরা দল নিয়ে মাঠে নামতে পারছে না অজিরা।
বাংলাদেশ দল তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে। দলে রাখা হয়েছে ৩ জন পেসারকে। আর ২০২২ সালের আগস্টের পর আবারও টাইগারদের ওয়ানডে একাদশে জায়গা পেলেন মোসাদ্দেক হোসেন।