প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এএম (ভিজিট : )
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
তাজাখবর২৪.কম,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাঈম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আটটার দিকে রাস্তার পাশে একটি ক্ষেতের মাঝখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী এগিয়ে যায়। এসময় ওই যুবককে নড়াচড়া করতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বলা হয়, পথেই তার মৃত্যু হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ সময় সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।হত্য্যকান্ডের রহস্য উদঘাটনে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মহিবুল্লাহ।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান, ১৪৪৭