নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিট : )
নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

তাজাখবর২৪.কম,নেত্রকোনা: নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে করে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক তৈরি হলেও প্রশাসন বলছে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, আতঙ্কিত হওয়ারও কিছু নেই।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্র ও একটি উচ্চবিদ্যালয়সহ মোট ৫ টি স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগের পর এলাকাবাসী গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে সকালে পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায়।এদিকে জেলা প্রশাসক আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানানো হয় মোট তিনটা সেন্টার ও দুইটি উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তারা জানান। 

নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, ভোর রাতে আমার সহকারী শিক্ষক ফোন দিতেই দ্রুত ওঠে প্রথমে ডিএসবিকে ফোন দিয়েছি রেসপন্স করেনি। পরে এনএস আই কে ফোন দিয়েছি তারাও রেসপন্স করে নাই। পরে বাধ্য হয়ে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এদিকে স্থানীয়রা বেরিয়ে আসলে সবাই এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।ঘটনাস্থল পরিদর্শন করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কান্তি সরকার বলেন, ‘চটের বস্তা দিয়ে জানালার ভেতরে বেঞ্চের উপর আগুন রেখে দিয়েছে। আমরা তথ্য নিয়েছি। বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে এটি পেনিক সৃষ্টির জন্যই করেছে। আমরা সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করছি।’ 

জেলা প্রশাসন আয়োজিত সাংবাদিকদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬৭, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ৬৯ ও পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২১ নং কেন্দ্রে আগুন দিয়েছে। এছাড়া উত্তর বিশিঊরা উচ্চ বিদ্যালয় ও পুর্বধলা উপজেলার হিরনপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে। ওই দুটি স্কুলে সেন্টার হয়নি।জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো সাইফুর রহমান বলেন, ‘আমরা খবর পাচ্ছি। এগুলো নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সুন্দর সুষ্ঠুভাব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তথ্যের আদান প্রদানও সঠিকভাবে হবে।’
 
তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২, ২১ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝