প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ এএম (ভিজিট : )
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
তাজাখবর২৪.কম,ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে এবার জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ভরে ওঠে নেতাকর্মীদের ভিড়ে।সভায় জামায়াত আমির ছাড়াও উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৪ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মামুনুল হক।
নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি, জামায়াত আমির নির্বাচনী জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও। এসব সভা থেকে পরিচয় করিয়ে দেন ১১ দলীয় ঐক্যের প্রার্থিদের। সেইসঙ্গে সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম কি হবে, সেসব প্রতিশ্রুতিও দেন ডা. শফিকুর রহমান।
তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২,১৯ শাবান, ১৪৪৭