প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩১ এএম (ভিজিট : )
ফাইল ছবি
তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২,১৮ শাবান, ১৪৪৭