স্টিভেন স্মিথকেও হারাল পুনে
প্রকাশ: সোমবার, ২ মে, ২০১৬, ১২:০০ এএম  (ভিজিট : )
ছিটকে গেলেন স্টিভেন স্মিথ-ফাইল ফটো-

ছিটকে গেলেন স্টিভেন স্মিথ-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: রাইজিং পুনে সুপারজায়ান্টকে বিপদ ছাড়ছে না। প্রথমে খরা সমস্যা নিয়ে বিপাকে পড়েছিল ক্লাবটি। পরে শুরু হলো চোট সমস্যা। একের পর এক তারকা ক্রিকেটার চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ছে। কেভিন পিটারসেন, ফাফ ডু প্লেসিস ও মিশেল মার্শের পর আইপিএল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।

তারকা ক্রিকেটারে পরিপূর্ণ ছিল পুনে। স্বপ্ন ছিল সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জয়ের। কিন্তু মহারাষ্ট্রের ক্লাবটি শিরোপা ছুঁয়ে দেখা তো দূরের কথা, টুর্নামেন্টেই নিজেদের পারফরম্যান্স জানান দিতে পারল না।
মাঠের পারফরম্যান্সে পুনে যতটা না আলোচিত হয়েছে, তার চেয়ে বেশি আলোচিত মাঠের বাইরের ইস্যু নিয়ে। সবগুলো ঘটনাই পুনের বিপক্ষে গেছে। তারকাভর্তি সুপারজায়ান্ট এখন খর্বশক্তির দলে পরিণত হয়েছে।

স্টিভেন স্মিথের চোট সম্পর্কে অস্ট্রেলিয়ার ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কুনটোরিস জানিয়েছেন, ‘আইপিএল-এ খেলার সময় ডান হাতে কব্জিতে স্টিভ চোট পেয়েছেন। তার ফাঞ্চাইজি পুনের সঙ্গে তার বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য কাজ করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটার কোনো সমাধান হয়নি। ফলে তিনি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে আসবেন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সুস্থ্য হয়ে উঠতে চিকিৎসা নিবেন।

অ্যালেক্সা আরো জানান, এ পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি, তাতে তার চোট মারাত্মক নয়। কিন্তু মে মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে আমরা তাকে সুস্থ্য হতে বিশ্রাম দিতে যাচ্ছি।

এবারের আইপিএল-এ স্মিথ একটি ম্যাচও মিস করেননি। দু’জন তারকা ব্যাটসম্যান দলে না থাকায় সুপারজায়ান্টের ব্যাটিংয়ে প্রধান অস্ত্র ছিলেন স্মিথ। আর তাতে টি২০তে নিজের প্রথম সেঞ্চুরি করেন এই তারকা।
তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ০২ মে ২০১৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝